Sign Up To The Free Email Newsletter!

Want to get notified whenever we produce the latest content ? Then subscribe now to start receiving hot updates from today.

Showing posts with label আর্ন্তজাতিক অঙ্গনে বাংলাদেশ. Show all posts
Showing posts with label আর্ন্তজাতিক অঙ্গনে বাংলাদেশ. Show all posts

Friday, October 10, 2014

আর্ন্তজাতিক অঙ্গনে বাংলাদেশ

আর্ন্তজাতিক অঙ্গনে বাংলাদেশ


বাংলাদেশকে প্রথম কোন দেশ স্বীকৃতি দেয় ? 
উঃ ভারত।

বাংলাদেশকে স্বীকৃতিদানকারী দ্বিতীয় দেশ কোনটি ?

উঃ ভুটান।

সৌদিআরব কবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় ?

উঃ ১৬ আগষ্ট, ৭৫।

আরব দেশগুলোর মধ্যে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি ?

উঃ ইরাক।

বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম আফ্রিকান দেশ কোনটি ?

উঃ সুদান।

বাংলাদেশ কবে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয় ?

 উঃ ১৯৮৬ সালে।

বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশনে সভাপতি নির্বাচিত হয় ?

উঃ ৪১ তম।

জাতিসংঘ সাধারন পরিষদের প্রথম বাংলাদেশী সভাপতি কে ?

উঃ হুমায়ন রশিদ চৌধুরী।

বাংলাদেশ কমনওয়েলথের কততম সদস্য ?

উঃ ৩২ তম।

বাংলাদেশের কমনওয়েলথে যোগদানের প্রতিবাদে কোন দেশ কমনওয়েলথ ত্যাগ করেছিল ?

উঃ পাকিস্তান।

কবে বাংলাদেশ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহন করে ?

উঃ ১ মার্চ ২০০০।

ফোবানা কি ?

উঃ আমেরিকায় বসবাসকারী বাংলাদেশীদের বেসরকারী সংগঠন হলো ফোবানা।

বাংলাদেশের কোন রাষ্ট্রপ্রধান প্রথম জাতিসংঘ বাংলা ভাষায় বক্তৃতা করেন ?

উঃ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান।

বিশ্বের কোন দেশ সর্বপ্রথম বাংলাদেশের সেনা মেডিকেল টিম সেবা প্রদান করে ?

উঃ সিরিয়া, ১৯৭৩ সালে।

ও, আই, সি একমাত্র কারিগর প্রশিক্ষন কেন্দ্র কোথায় স্থাপন করা হয়েছে ?

উঃ ঢাকায়।

বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা জাতিসংঘের তত্ত্বাবধানে বর্তমানে কয়টি দেশে কর্মরত আছে ?

উঃ ১০ দেশের ১০টি মিশনে।

বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য ?

উঃ ১৩৬ তম।



FIFA 2014 LIVE