Sign Up To The Free Email Newsletter!

Want to get notified whenever we produce the latest content ? Then subscribe now to start receiving hot updates from today.

Thursday, June 5, 2014

Gerund and Forms of Verb Details


Gerund and Forms of Verb Details

Gerund & Present Participle  (V + ing ) :
Verb এর   শেষে  ‘ing’ যোগ করে gerund গঠিত হয় এবং ইহারা NOUN রূপে ব্যবহৃত হয়। 
Walking  is good for health.
 Verb + ing =noun হলে    Gerund
Verb + ing =noun না হলে   present participle





সুতরাং verb এর মোট form দাঁড়ালো ৬ টি

Finite
  1. Present form
  2. Past form
Non-finite
3. Present Participle (V+ ing =/=N) চলন্ত অবস্হা (Adjective)
4. Past Participle সমাপ্ত অবস্হা (Adjective)
5. Infinitive (To+ verb এখানে ‘to’ preposition নয়) N  &  Adj./ Futurity
6. Gerund (V+ ing= Noun)
প্রতিটি verb- এরই ৬টি    form আছে। কিন্তু modals এর কোন non-finite form নেই। অর্থাৎ modals এর  Present ও Past form ছাড়া অন্য কোন form নেই।

Participle (Present and Past) Infinitive, Gerund Details


 Participle (Present and Past) Infinitive, Gerund Details

 I see a flying  bird.  - ‘flying’ non - finite verb  এবং এ বাক্যে ইহা verb  এর কাজ না করে Adjective রুপে ব্যবহৃত হয়েছে। কারন ইহা ‘bird’  –টিকে qualify  করেছে।
আবার, The bird is flying.  বাক্যে flying’  যদিও non-finite form এ আছে,  কিন্তু ইহা মূল verb রূপে ব্যবহৃত। তাই মূল verb এর non-finite form  হওয়াতে ইহার পূর্বে ‘is’ একটি auxiliary verb বসেছে subject এর পরে finite verb সরবরাহ করতে।
Non-finite form  অন্য   part of speech রূপে ব্যবহৃত হয়। সুতরাং verb হিসাবে ব্যবহৃত না হওয়ার কারনে ইহার subject থাকেনা।

তবে মূল   verb- এর কোন কারনে Non-finite form হলে ইহার পূর্বে অবশ্যই auxiliary verb বসবে।

 বিপরীত ক্রমে non-finite form- এর পূর্বে auxiliary verb থাকলে বুঝতে হবে ইহা principal verb। Non-finite form-এর পূর্বে Auxiliary verb না  থাকলে বুঝতে হবে ইহা অন্য part of speech  রূপে ব্যবহৃত। 
Finite form বলতে আমরা শুধুমাত্র যে কোন verb- এর Present form এবং past form- কেই বুঝব।

 Present এবং past form ছাড়া অন্য সকল Form-ই non-finite. finite verb (present এবং past form) এর  পূর্বে  কখনও  কোন   Auxiliary verb বসে  না  ।

Non-finite Verb –এর ৩টি ভাগ।

যথাঃ
 (i) Participle
ii) Infinitive    
(iii) Gerund
Participle:   Verb এর যে form adjective রূপে কাজ করে তাকে  Participle বলে।
I see a  flying   bird.  বা This is a broken  glass.
‘flying’   শব্দটি ‘উড়া’ কাজের চলন্ত অবস্হায় bird কে Qualify করেছে। পাখিটি ডালে বসলে আর flying bird হয়না ।
আবার দ্বিতীয় বাক্যে  ‘broken’ শদ্বটি ‘ভাঙা’ কাজটি সমাপ্ত হয়ে যাওয়ার পরে ‘glass’ কে qualify করেছে।
সুতরাং participle আবার দুই প্রকার:
‍a) Present  participle:  কাজের চলন্ত অবস্হায় Noun কে qualify  করে। অর্থাৎ কাজের চলন্ত অবস্হা বুঝায়। আবার Adjective এর কাজও করে। ing যোগ করে verb এর Present  Participle Form গঠণ করা হয়।
b) Past  participle: কাজ সমাপ্ত হয়ে Noun কে qualify করে। অর্থাৎ কাজের সমাপ্ত অবস্হাও বুঝায় আবার Adjective এর কাজও করে।

Infinitive (To+Verb):

 Verb- এর আগে ‘To’ বসিয়ে Infinitive গঠন করা হয়। কখনও কখনও ‘to’ উহ্য থাকে। তখন ইহাকে bare infinitive বলে।               I told him to go ( Infinitive).
‘Bare infinitive’ এবং   Present form- কে দেখতে এক রকম। তাই বলে present form কে bare infinitive বা
 bare infinitive কে Present form বলা যাবেনা।
I            shall         go. 
                       Bare infinitive

Principal and Modal Auxiliaries or Modals Finite and Non finite verb Analysis


Principal and Modal Auxiliaries or Modals Finite and Non finite verb  Analysis

সুতারাং Auxiliary verb দুই প্রকার ।
a) Principal  Auxiliaries এবং
b) Modal Auxiliaries  or Modals.

Auxiliary verb
Principal Auxiliaries
অর্থ প্রকাশ করে Principal verb রূপে ব্যবহৃত হয়। Gerund বাদে যে কোন non-finite   form এর পূর্বে সাহায্যকারী verb রূপে বসে । Gerund  কখনো কোন auxiliary verb  গ্রহন করে না ।
Modal Auxiliaries or Modals
কখনো অর্থ প্রকাশ করে না এবং Principal verb রূপে ব্যবহৃত হয় না ।Infinitive ছাড়া  অন্য কোন from- এর পূর্বে বসে না। ‘ought’ modal টি ছাড়া অন্য সব modals –ই    bare Infinitive বা to বিহীন infinitive নিয়ে ব্যবহৃত হয় ।

Finite  verb :  বাক্যের অর্থ বা ভাব  সমাপ্ত করে যে verb  তাকে finite verb  বা সমাপিকা ক্রিয়া বলে। Finite verb দ্বারা কোন কাজ  সম্পাদন করা বুঝায়। ইহার অবশ্যই একটি subject  থাকতে হবে।                                                                             I read a book. - ‘read’ finite verb.                                                                                  Finite  verb- এর মাএ দুইটি form  আছে ।
যথা-
a) Present from এবং
b) Past form.
Finite   verb

Present    from
Past    From

Verb এর শুধু মাএ Present  ও Past  from-ই   finite from. বাক্যে subject- এর পরে অবশ্যই একটি finite verb থাকবে । Finite   from-এর verb ছাড়া সাধারনত: বাক্য গঠিত হয় না। মূল verb-এর কোন কারনে non- finite from হলে subject এর পর্বে  অবশ্যই Auxiliary verb এর  finite from বসাতে  হবে ।
                                                                                                                                                                                                                                                             Non  finite verb:    যে Verb বাক্যে কোন কাজ সম্পন্ন করে না বা বাক্য সমাপ্ত করেনা, তাকে non- finite verb বা অসমাপিকা ক্রিয়া বলে। যেমন,                                                                                                        I told him to go.   - ‘to go’  non-finite.
ইহা বাক্য সমাপ্ত করেনা বা ক্রিয়া সম্পন্ন করা বুঝায়নি এবং ইহার কোন subject ও এ বাক্যে নেই।

FIFA 2014 LIVE