Sign Up To The Free Email Newsletter!

Want to get notified whenever we produce the latest content ? Then subscribe now to start receiving hot updates from today.

Thursday, June 5, 2014

Transitive verb, Intransitive verb, Strong verb, Weak Verb, Principal verb, Auxiliary verb Details

By : Mustafij
On : 6:12 AM

Transitive verb, Intransitive verb, Strong verb, Weak Verb, Principal verb, Auxiliary verb  Details


এ বিভাগ থেকে আমাদের মনে একটা সংশয় সৃষ্টি হতে পারে যে, একটা verb একাধিক বিভাগে পড়তে পারেনা। এ সংশয় দুর করার জন্য বলছি, একই verb একাধিক বিভাগে পড়তে পারে। নীচের sentence গুলো পরীক্ষা করে দেখি। এ  sentence  গুলোতে আমরা ‘Do’ verb এর  ব্যবহার দেখব।
I do the sum- sentence টিতে ‘do’ principal verb এবং transitive verb,ইহা অর্থ প্রকাশ করেছে এবং  Object গ্রহন করেছে।
I did the sum- এখানে ইহা  strong verb এর কাঠামোতে past form হয়েছে।
I do not go- এখানে ‘do’  Auxiliary verb ‘go’ verb কে ‘না’ বোধক ভাব প্রকাছে সাহায্য করেছে। এবং প্রতি ক্ষেত্রেই ‘Do’ Finite verb রূপে ব্যবহৃত হয়েছে এবং প্রতিটি sentence-এ ই ‘I’,  ‘do’ verb এর subject .
I got the sum done by  him. - বাক্যটিতে ‘do’ non-finite form- এ আছে।
কাজেই একই verb  ইহার  functioning অনুযায়ী বিভিন্ন বিভাগে অর্ন্তভূক্ত হয়।
Transitive verb:   যে verb এর object থাকে তাকে transitive verb বলে।
  I  eat  rice.
Intransitive verb:
যে verb এর object থাকেনা তাকে intransitive verb বলে। we sleep at night.
Strong verb:  যে verb বিভিন্ন form গঠন করার সময় vowel পরিবর্তন করে বা ভিন্ন Word গ্রহন করে বা ‘en’ যুক্ত হয়ে past  এবং past participle form গঠন করে।
Write wrote written-  vowel  পরিবর্তিত এবং ‘en’ যুক্ত।   Go     went     gone   - ভিন্ন শব্দ ।
Weak Verb:   যে Verb সাধারনতঃ ‘ed’ যুক্ত হয়ে past এবং past  participle form হয়। যেমন- work worked  worked.
আরও কিছু verb আছে যা  strong verb- ও হয় এবং weak verb-ও হয়। কিন্তু strong verb এক অর্থ দেয় এবং weak  verb এ অন্য অর্থ দেয়।
যেমন- Hang:
Hang     Hung     Hung      - strong  verb- কোন কিছু ঝোলানো।
Hang     Hanged     Hanged        - Weak  Verb  - ফাঁসি দেয়া।
Principal verb:
বাক্যে অর্থ প্রকাশে প্রয়োজনে যে verb ব্যবহৃত হয় তাকে principal verb  বলে। উহা দ্বারা কোন কাজ সম্পাদন করা বুযায়। যেমন- I am  reading a book.  বাক্যটিতে ‘read’ principal verb  রূপে ব্যবহৃত হয়েছে।
কোন কারনে principal   verb  এর non-finite form - হলে, ইহার পূর্বে একটি auxiliary verb বসবে। এবং
 auxiliary verb টির finite form (present or, past form) হবে। কারন subject এর পরে অবশ্যই finite verb থাকতে হবে।

Auxiliary verb:   যে সকল verb বাক্যে অর্থ প্রকাশ করে না, কিন্তু  principal verb এর যথার্থ অর্থ প্রকাশে সাহায্য করে। এবং কোন কারনে non- finite form হলে বাক্যের subject কে finite verb সরবরাহ করে (কোন অর্থ প্রকাশ না করে), তাকে  auxiliary verb বলে।

0 comments:

Post a Comment

FIFA 2014 LIVE